বড় পতন দিয়ে সপ্তাহ শুরু

বড় পতন দিয়ে সপ্তাহ শুরু

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৩০ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। গতকাল রবিবার (০৮ ডিসেম্বর) লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গতকাল রবিবার দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৮৩ কোটি ৪০ লাখ ৫১  হাজার টাকা। গতকাল রবিবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ১ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করে ৪৬৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১০৫৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করে ১৬০৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৩২ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading