গাজরে মিলবে ত্বকের উজ্জ্বলতা

গাজরে মিলবে ত্বকের উজ্জ্বলতা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩০

বিভিন্ন প্রসাধনীর ব্যবহার, চিকিত্সকের সাহায্যেও সবসময় মিলছে না ত্বকের ঔজ্জ্বল্য। তবে এত পরিশ্রমের প্রয়োজন নেই, রান্নাঘরে একটু ঢুঁ মারলেই মিলবে উজ্জ্বল-চকচকে ত্বক! ত্বকের যত্নে গাজরের ভূমিকা অনস্বীকার্য হয়ে উঠতে পারে। শরীরের সুস্বাস্থ্য বজায়ের সাথে চোখ এবং চুলের ক্ষেত্রে গাজরের ভূমিকা রয়েছে। গাজরকে সবজি বা তরকারির মধ্যে, সালাদের মধ্যে, জুস তৈরি করে নানাভাবে খাওয়া যায়। ত্বকের উপরও গাজর কিন্তু বাস্তবিক অর্থে জাদু করতে পারে।

শুষ্ক ত্বকের জন্য: গাজরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ফলে ত্বকের ভিতরে পৌঁছে ময়েশ্চারাইজেশন জোগায় এবং ত্বককে চকচকে করে ফেলে। একটি গাজরের অর্ধেক পেস্ট করে নিন। তার মধ্যে এক চামচ মধু ও এক চামচ দুধ মিশিযয়ে মুখে ১৫ মিনিট মেখে রাখুন। তারপরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য: গাজরে প্রচুর ভিটামিন এ পাওয়া যায়। ১ টেবিল চামচ দই, বেসন এবং কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তা মুখে মেখে রাখুন। ১ ঘণ্টা পরে উষ্ণ জলে ধুয়ে ফেলুন।

ত্বকের ফর্সা ভাব ফেরাতে: গাজরের রসের সঙ্গে দই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে ১৫ মিনিট মুখে মেখে রাখুন। তারপরে উষ্ণ জলে ধুয়ে ফেলুন। এটি নতুন কোষের গঠনে সাহায্য করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading