প্রধানমন্ত্রীকে নিয়ে সালমানের টুইট

প্রধানমন্ত্রীকে নিয়ে সালমানের টুইট

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪

আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। এ উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নিতে গত রবিবার (০৮ ডিসেম্বর) এসেছিলেন বলিউডের ভাইজান সালমান খান। এদিন রাত ৮টা ৩ মিনিটে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন সালমান ও ক্যাটরিনা। এরপরই ছবি তোলেন তারা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেন সালমান খান। রবিবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে টুইটারে দেওয়া পোস্টে সালমান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাটরিনা ও আমি। এমন চমত্কার একজন নারীর সঙ্গে সাক্ষাত্ করা আনন্দের ও সম্মানের।’ টুইটারে সালমান তার অ্যাকাউন্টের নাম রেখেছেন ‘চুলবুল পাণ্ডে’। কারণ এই চরিত্রে ‘দাবাং থ্রি’তে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। কনসার্টের সবশেষে ছবিটির ট্রেলার দেখানো হয়েছে স্টেডিয়ামের দর্শকদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading