নো হেলমেট, নো বাইক

নো হেলমেট, নো বাইক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৪

নওগাঁর মহাদেবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ‘নো হেলমেট, নো বাইক’ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।র্যালিটি বের হয়ে পুরো উপজেলা পদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মোটরসাইকেল চালকদের সচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মাচারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading