পটুয়াখালীতে দুর্নীতি বিরোধী দিবসে র্যালি

পটুয়াখালীতে দুর্নীতি বিরোধী দিবসে র্যালি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৬

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সোমবার (০৯ ডিসেম্বর) সকালে সমন্বিত জেলা দুর্নীতি দমন অফিস চত্বরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। পটুয়াখালী জেলা প্রশাসন, দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজের সামনে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা এমপি। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহপ্তজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading