গাজীপুরে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৮
গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবাসহ সাইপ্তল ইসলাম ওরফে রনি (২৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ১১টায় র্যাব-৪ এর একটি দল গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালায়। এসময় ৫৮৫ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ এক মাদকবিক্রেতাকে আটক করা হয়। রনি বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ আশপাশের এলাকায় বিক্রয় করে। মাদকবিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

