শিল্পকলায় চেখভের ও চেখভকে নিয়ে নাটক

শিল্পকলায় চেখভের ও চেখভকে নিয়ে নাটক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

আজ (১২ ডিসেম্বর ) সন্ধ্যা ৭ টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে দুই নাটক।  এরমধ্যে একটি হচ্ছে নাট্যদল চারুনীড়ম থিয়েটারের ‘চেখভের ও চেখভকে নিয়ে নাটক’ এবং অন্যটি হচ্ছে আরণ্যক নট্যদলের ‘ময়ূর সিংহাসন’।  রুশ নাট্যকার আন্তন চেখভের মূল নাটক ‘সোয়ান সং’ ও ‘দ্য বিয়ার’ অবলম্বনে ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ নামে দুটি নাটক প্রযোজনা করেছে চাড়ুনীড়ম। আর টেনিস উইলিয়ামের মূল নাটক ‘দ্য লেডি অব লার্কস্পুর লোশন’ অবলম্বনে ‘আরশোলা’ নামে নাটক প্রযোজনা করা হয়েছে। এই তিন নাটক নিয়ে ‘চেখভের ও চেখভকে নিয়ে নাটক’ মঞ্চায়ন করছে চাড়ুনীড়ম। নাটকের নির্দেশনা, স্পেস পরিকল্পনা ও পোশাক পরিকল্পনা করেছেন গাজী রাকায়েত। আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস। পরিচালক গাজী রাকায়েত জানান, এটি তাদের দলের প্রথম প্রযোজিত নাটক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, শহীদুল করিম, গোলাম সারওয়ার, নিলুফার নীলা, কামরুজ্জামান দিগন্ত, আসাদুজ্জামান বিশ্বাস, সুবর্ণা সাইদ এবং ইজারুল ইসলাম। আরণ্যকের ৩২তম এই প্রযোজনা ‘ময়ূর সিংহাসন’ রচনা করেছেন মান্নান হীরা। আর নির্দেশনায় রয়েছেন শাহ আলম দুলাল। ষাটের দশকে জাগরিত জনতার গণতন্ত্রের দাবী, ধর্ম নিরপেক্ষতার চেতনা আর এরই বিপরীতে তত্কালীন সামরিক শাসকের ছড়িয়ে দেয়া সাম্প্রদায়িকতার বিষবাষ্প- এই নাটকটির ভিত্তি। যার ভয়াবহ দায় আমাদের আজও বহন করতে হচ্ছে। এর বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, শাহ আলম দুলাল, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, তাজিন আহমেদ, আমানুল হক হেলাল, পরিমল মজুমদার, আমিনুল হক, আমিন আজাদ, আরিফ হোসেন আপেল, কামরুল হাসান, সাজ্জাদ সাজু, অয়ন ঘোষ, ফিরোজ মামুন প্রমূখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading