মামলাবাজ আ খ ম হাসান

মামলাবাজ আ খ ম হাসান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

গ্রামের সাধারণ মানুষগুলো সিরাজকে উকিল বলেই জানে। তাদের ধারণা সে মস্ত বড় উকিল, তার এক কথায় অনেক কিছু পাল্টে যেতে পারে। ফৌজদারি মামলা থেকে আরম্ভ করে সবকিছু সে একাই করে। অথচ বাস্তবে কোর্টের চৌকাঠা পর্যন্ত যেতে পারে না। এক উকিলের সঙ্গে কিছুদিন মুহুরীর কাজ করে সেখান থেকে যে জ্ঞানার্জন করেছে তা দিয়েই সে মানুষের সঙ্গে ঠকবাজি করে যায়। গ্রামের সবাই তাকে বাঘের মতো ভয় পেলেও সে বাসায় ভেজা বেড়ালের মতো থাকে। কারণ সিরাজ শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা পণ নিয়ে বিয়ে করেছে। তবে স্ত্রীকে সে অনেক ভালোবাসে। সিরাজের ভণ্ডামিতে অতিষ্ট হয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যেতে চায়। কারণ স্ত্রী মনে করে মানুষের অভিশাপে তাদের ঘরে কোনো সন্তান হচ্ছে না। সিরাজ তার স্ত্রীকে সান্ত্বনা দেয় ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে। প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে যাবে। সে তার ঠকবাজির ভুল ব্যাখ্যা দিয়ে বলে-যা করছি সব তো তোমাদেরই জন্য করছি। এমন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে ‘মামলাবাজ’ নাটকের গল্প। রাজীব মণি দাস রচিত এ নাটক পরিচালনা করেছেন হারুন রুশো। এতে ঠকবাজ উকিলের চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন্ততাবাসুম মিথিলা, বিপ্লব প্রসাদ, আফরোজা হোসেন, জাদু ফরিদ, আফতাব উদ্দিন প্রমুখ। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ নাটক প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা হারুন রুশো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading