গোপালগঞ্জে বঙ্গবন্ধু কলেজে সিওয়াইবির যাত্রা শুরু
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪
ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ও তরুণ ভোক্তাদের সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার যাত্রা শুরু হয়েছে। গত বুধবার (১১ ডিসেম্বর) কলেজ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দর্শন বিভাগের তানভীর আহমেদ স্বাধীনকে সভাপতি ও অর্থনীতি বিভাগের মেহেদী হসান পিয়ালকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ’র অনুমোদনক্রমে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন কেন্দ্রীয় আর্কাইভ ও ডকুমেন্টেশন সম্পাদক এবং বশেমুরবিপ্রবি শাখার সভাপতি তারিক লিটু। আগামী এক বছরের জন্য ঘোষিত এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকারি বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শাহা-আলম, উদ্ভিদ বিভাগের সহযোগী অধ্যাপক শুকলাল বিশ্বাস, ব্যাবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ফকরুর জামান সৈকত, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সুজিত দে ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক বাবুল আক্তার বাবলা। অনুষ্ঠানে সিওয়াইবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার সহ-সভাপতি কবি ফয়সাল হাবিব সানি, সাধারণ সম্পাদক দূর্জয় শুভ, প্রচার সম্পাদক জাহানারা জয়া, সাংগঠনিক সম্পাদক সোহরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শিফাত বিনতে রাকা, ফয়সাল শান্ত, জোবায়ের, আহসান প্রমূখ উপস্থিত ছিলেন।

