গ্রুপ সেরা হয়েই সেরা ৩২-এ ম্যান ইউ

গ্রুপ সেরা হয়েই সেরা ৩২-এ ম্যান ইউ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

ইউরোপা লিগের সেরা বত্রিশে যাওয়ার পথে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ রাউন্ডের ম্যাচটি তাই গ্রুপ সেরা হওয়ার লড়াই ছিল রেড ডেভিল ও এজেড আলকামারের সামনে। তবে ওল্ড ট্রাফোর্ডে সে লড়াইয়ে ডাচ ক্লাবটিকে ৪-০ ব্যবধানে উড়িযে ১৩ পযেন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেরা বত্রিশে জায়গা করে নিয়েছে ওলে গানার সুলশারের শিষ্যরা। গ্রিনউড কেবল দুটি গোলই করেননি। দলের পেনাল্টি পাওয়াতেও তার অবদান আছে। নকআউট আগেই নিশ্চিত করেছিল দুই দল। তবে ম্যাচটি ছিল ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর অ্যাশলে ইয়াং ৫৩ মিনিটে গোলমুখ খোলেন। গ্রিনউড কিছুক্ষণ পরই স্কোর ২-০ করেন। এরপর তাকে থামাতে বক্সের মধ্যে ফাউল করে আল্কমার। হুয়ান মাতা করেন পেনাল্টি গোল। ইউনাইটেড অ্যাকাডেমির ছাত্র গ্রিনউড নিচু শটে করেন দলের চতুর্থ গোল। এই লক্ষ্যভেদে ইউরোপের বড় মঞ্চে ম্যানইউর সর্বকনিষ্ঠ জোড়া গোলদাতার মর্যাদা পান গ্রিনউড, ১৮ বছর ৭২ দিন বয়সে। ইউরোপা লিগে শেষ ৩২ এ ম্যানইউর প্রতিপক্ষ কে জানা যাবে সোমবার ড্রর পর। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আর্সেনাল। চার পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আল্কমার (৯)। স্তান্দার্দ লিয়েজের মাঠে আর্সেনালকে বাঁচিয়েছেন বুকায়ো সাকা। একটি গোল করেছেন, আরেকটি বানিয়ে দিয়েছেন। তাতে গ্রুপসেরা হয়ে শেষ ৩২ এ গানাররা। প্রথমার্ধ শেষে হয়েছে নিষ্প্রভ, গোলশূন্য হয়ে। বিরতির পর ফিরে স্যামুয়েল বাস্তিয়েইনের শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে জালে ঢোকে। লিয়েজ ব্যবধান দ্বিগুণ করে সেলিম আমাল্লার গোলে। কিন্তু দুই গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। সাকার নিখুঁত ক্রসে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ব্যবধান কমান। এরপর ১৮ বছর বয়সী ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেয়ির সহায়তায় করেন সমতা ফেরানো গোল। ‘এফ’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে সেরা আর্সেনাল। এই গ্রুপ থেকে পরের পর্বে তাদের সঙ্গী আইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্ট। ৩-২ গোলে ভিক্টোরিয়া গুইমারায়েসকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে নকআউটে ফ্রাঙ্কফুর্ট। শেষ ৩২ এ যারা: ইউরোপা লিগ গ্রুপ থেকে: সেভিয়া, আপোয়েল, মালমো এফএফ, কোপেনহেগেন, বাসেল, গেতাফে, এলএএসকে, স্পোর্তিং সিপি, সেলি্তক, সিএফআর ক্লুজ, আর্সেনাল, আইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্ট, পোর্তো, রেঞ্জার্স, এস্পানিওল, লুদোগোরেত্স রাজগার্দ, গেন্ত, ভলভসবার্গ, ইস্তানবুল বাসেকসাহির. রোমা, ব্রাজা, উলভারহ্যাম্পটন, ম্যানচেস্টার ইউনাইটেড, এজেড আল্কমার। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় দল: আয়াক্স, রেডবুল সলসবার্গ, ইন্টার মিলান, বেনফিকা, বায়ার লেভারকুসেন, শাখতার দোনেত্স্ক, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading