ফুটবলের শুভেচ্ছাদূত ক্রিকেটার

ফুটবলের শুভেচ্ছাদূত ক্রিকেটার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

স্প্যানিশ শীর্ষ ফুটবল লিগ লা লিগার সঙ্গে যুক্ত হলেন ইন্ডিয়ান ক্রিকেটের তারকা ওপেনার রোহিত শর্মা। তিনি ইন্ডিয়াতে ওই স্প্যানিশ ফুটবল লিগের শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। স্প্যানিশ ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো অফুটবলার লিগের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। ২০১৭ সালের পর ইন্ডিয়ার মাটিতে রোহিতের সঙ্গে চুক্তি করা লা লিগার একটি বড় ঘটনা। লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের অন্যান্য দেশের মত ইন্ডিয়াতেও ফুটবলের জনপ্রিয়তা বেড়ে চলেছে। এটি আনন্দের বিষয় যে এখানে এটিকে আর ‘ঘুমন্ত দৈত্য’ হিসেবে দেখা হচ্ছে না।’ এক বিবৃতিতে রোহিত বলেন, ‘পাঁচ বছরেরও অধিক সময় ধরে পর্যবেক্ষণের পর আমরা নিশ্চিত হয়েছি যে ইন্ডিয়াতেও ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে। এর জন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সেই সঙ্গে এর সমর্থকরাও। লা লিগার সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। তৃণমূল পর্যায় থেকে কর্মসূচি নিয়ে ইন্ডিয়ান ফুটবলের উন্নয়নে স্প্যানিশ জায়ান্টদের এমন উদ্যোগ উত্সাহব্যাঞ্জক। বিশেষ করে লা লীগার চমত্কার খেলার সঙ্গে এটিকে আমি আকর্ষণীয় এক যাত্রা হিসেবে দেখছি। ইন্ডিয়ান ফুটবল ভক্তদের সঙ্গে যুক্ত হবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ লা লিগা জানায়, ‘বিশ্বায়নের দিক থেকে ইন্ডিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বাজার। ২০১৭ সালে আমরা এখানে আসার পর জনগণের মনোভাব বুঝতে পেরেছি। তৃণমুল পর্যায়ে কিছু কর্মসূচি গ্রহণের মাধ্যমে এটি পরিষ্কার হয়ে গেছে যে ভারতে ফুটবলের বিশাল খোরাক রয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading