সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১ লাখ ৭৪ হাজার ৫৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৪৭ লাখ ৩৫ হাজার ১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা। খুলনা পাওয়ার কোম্পানি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯২ লাখ ৭৩ হাজার ৭৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। কোম্পানিটির ৮৬ লাখ ২৫ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৭ লাখ ১১ হাজার ৯১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৯২ লাখ ৪ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম, ড্যাফোডিল কম্পিউটার, ন্যাশনাল টিউবস, জাহিন স্পিনিং ও বিকন ফার্মাসিউটিক্যালস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading