দ. আফ্রিকার কোচ বাউচার

দ. আফ্রিকার কোচ বাউচার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪

দক্ষিণ আফ্রিকার কোচ হলেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান মার্ক বাউচার। আপাতত খন্ডকালীন হেড কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। বর্তমানে ঘরোয়া ক্লাব টাইটান্সের হয়ে দায়িত্ব পালন করছেন তিনি। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটকে ঢেলে সাজাতে দুই দিন আগে বোর্ডের নতুন ডিরেক্টর হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনিই মূলত বাউচারকে কোচ করার আগ্রহ দেখান। এদিকে গুঞ্জন আছে, স্মিথ প্রোটিয়াদের ব্যাটিং কোচ করতে যাচ্ছেন আরেক কিংবদন্তি জ্যাক ক্যালিসকে। ২০১৬ সালে বাউচার টাইটান্সের কোচ হন। এরপর ফ্রাঞ্চাইজিভিত্তিক দলটি প্রথম শ্রেণির শিরোপা জেতে। এছাড়া দু’টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি শিরোপাও জিতেছে টাইটান্স। তিন ফরম্যাটের ক্রিকেটে বাউচারের নামের পাশে দশ হাজারের বেশি রান আছে। উইকেটের পেছনে রেকর্ড ৯৯৮ ডিসমিসালের মালিক বাউচার। এত দিন টিমের দায়িত্ব সামলাচ্ছিলেন সহকারী কোচ এনোখ এনকিউয়ি। বাউচারের সঙ্গেই কাজ করবেন। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে ইংল্যান্ড। এই সফরে ইংলিশরা তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিও খেলবে। তাই নিজের নতুন দায়িত্বে কঠিন পরীক্ষাই দিতে হবে বাউচারকে। চোখে মারাত্মক চোট পাওয়ায় ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন বাউচার। তার আগে পর্যন্ত ১৪৭টি টেস্ট, ২৯৫ ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading