ওডিআই’তে নতুন চার মুখ, টি-টোয়েন্টি দলে নেই রুট

ওডিআই’তে নতুন চার মুখ, টি-টোয়েন্টি দলে নেই রুট

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আলাদা ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে ওডিআই দলে নেওয়া হয়েছে নতুন চার মুখ। আর টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি জো রুটের। ফিরলেন জস বাটলার, বেন স্টোকস, জোফরা আর্চার, মঈন আলী ও জেসন রয়।  ৫০ ওভারের সিরিজের নতুন চার মুখ হলেন টম ব্যানটন, প্যাট ব্রাউন, সাকিব মাহমুদ ও ম্যাট পরাকিনসন। এদের মধ্যে ব্রাউন ও পারকিনসন আবার টি-টোয়েন্টি দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। আগামী ৪ ফেব্রুয়ারি কেপ টাউনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। অধিনায়ক হিসেবে যথারীতি ইয়ন মরগানই থাকছেন। ওয়ানডে সিরিজের পর প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ইস্ট লন্ডনে প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যানটন, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস। ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জোনাথন বেয়ারস্টো, জস বাটলার, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, জেসন রয়, বেন স্টোকস, মার্ক উড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading