ব্যাপক দরপতনে পুঁজিবাজার

ব্যাপক দরপতনে পুঁজিবাজার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও শেষ ৪০ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৯৭ লাখ ৮২  হাজার টাকা। গতকাল মঙ্গলবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮১ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ৪৪৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১০১৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৫৩৮ পয়েন্টে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading