বিধ্বস্ত লিভারপুল

বিধ্বস্ত লিভারপুল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

নিজেদের ইতিহাসের সবচেয়ে কম বয়সী দল নিয়ে খেলে বিশাল হারের তেতো স্বাদ পেয়েছে লিভারপুল। তাদেরকে উড়িয়ে ইংলিশ লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে শেষ আটের ম্যাচে ৫-০ গোলে জেতে স্বাগতিক দলটি। অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিল ক্রিচলির অধীনে লিভারপুল দলে এদিন অভিষেক হয় পাঁচ জনের। খেলোয়াড়দের গড় বয়স ছিল ১৯ বছর ছয় মাস তিন দিন।

২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দুই ম্যাচ হওয়াই এভাবে খেলতে বাধ্য হয়েছে লিভারপুল। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে ইযুর্গেন ক্লপের মূল দল এখন কাতারে। প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। কনোরের গোলে অ্যাস্টন এগিয়ে যাওয়ার পর মরগ্যান বয়েসের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির আগেই জোনাতঁ জোড়া গোল করলে লড়াই থেকে একরকম ছিটকে পড়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি। পরে ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ওয়েসলি মোরায়েস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading