নিয়মিত মরিচ খেলে কমবে মৃত্যু ঝুঁকি

নিয়মিত মরিচ খেলে কমবে মৃত্যু ঝুঁকি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬

অনেকেই ঝাল খুব পছন্দ করেন, কেউ কেউ আবার একেবারেই ঝাল খাবার খেতে পারেন না। কিন্তু শুধু স্বাদের কথা ভাবলে হবে না, ভাবতে হবে জীবনের কথা। মানে খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেতে হবে নিয়মিত। কারণ গবেষণায় দেখা গেছে যে, সপ্তাহে চারবার মরিচ খেলে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি ৪০শতাংশ কমিয়ে দেয়। গত সোমবার (১৬ ডিসেম্বর) আমেরিকান কলেজ অব কার্ডিওলোজির জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। এই গবেষণাটিও ইতালিতেই করা। ইতালিয়ান অ্যাকাডেমির গবেষকরা আট বছরে প্রায় ২৩ হাজার মানুষের খাবার সম্পর্কে নিয়মিতভাবে তথ্য নিয়ে দেখেছেন, প্রতি সপ্তাহে যারা চারবার মরিচ খেয়েছিলেন তাদের অকাল মৃত্যু ও হার্ট অ্যাটাকের ঝুকি কম থাকে। ছোট সবুজ এই কাঁচা মরিচ ভিটামিন সি’র বড় উত্স। ক্যান্সার নিরাময় ও মানসিক অবসাদ কমাতেও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মরিচের ভূমিকা রয়েছে। এছাড়াও নানা রোগের মূলে থাকে ওবেসিটি বা অধিক ওজন। জানেন কি মরিচে চর্বির পরিমাণ থাকে শূন্য শতাংশ? জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম না করেও শুধুমাত্র কাঁচা মরিচ খেয়ে আমরা শরীরের অতিরিক্ত ফ্যাট কামাতে পারি। খাওয়ার সময় মরিচের ঝাল স্বাদের কারণে আমদের প্রচুর ঘাম হয়, আর এটি আমাদের জমানো ক্যালরি পোড়াতে সাহায্য করে। গবেষকরা অবশ্য জানিয়েছেন যে শুধু মরিচ খেলেই হবে না, হার্ট ভালো রাখার জন্য খেতে হবে স্বাস্থ্যকর খাবারও। সূত্র: সিএনএন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading