স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডোনার ভালোবাসার গল্পে অর্চিতা স্পর্শিয়া

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডোনার ভালোবাসার গল্পে অর্চিতা স্পর্শিয়া

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪

মডেল থেকে অভিনেত্রী। ছোট পর্দা দাপিয়ে এখন থিতু হয়েছে বড় পর্দায়। মডেল, অভিনেত্রীর বাইরেও হাজির হয়েছেন উপস্থাপক হিসেবে। শোবিজের সব অঙ্গনেই রেখেছেন নিজের কৃতিত্বের ছাপ। বলছি চঞ্চল ও মিষ্টি হাসির অধিকারী অর্চিতা স্পর্শিয়ার কথা। সম্প্রতি নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। ভালোবাসার গল্প নির্মিত এই চলচ্চিত্রের নাম ‘ডোনার’। ভিন্ন ভিন্ন গল্পে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য নিয়ে সাজানো হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হৈ চৈ-এর অরিজিনাল সিরিজ ‘পাঁচফোড়ন’। যার একটি হচ্ছে ‘ডোনার’। যেটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। এছাড়াও আরও চারটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করছেন বাংলাদেশ ও ইন্ডিয়ার চার নির্মাতা। স্পর্শিয়ার সঙ্গে এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। ময়মনসিংহ শহর ও শহরতলির বিভিন্ন স্থানে এরইমধ্যে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

স্পর্শিয়া বলেন, ‘এ পরিচালকের সঙ্গে সিনেমা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। অন্য মাপের একজন নির্মাতা তিনি। যে স্বল্পদৈর্ঘ্যের কাজটি করছি, সেটা অনেকটা সিনেমার আদলেই তৈরি হচ্ছে।’ আতিক একটি সূত্রকে বলেন, ‘ডোনার’র গল্পটি ভালোবাসার গল্প; এই ভালোবাসা যে কোনো ধরনের ভালোবাসা হতে পারে। বাবা-মা কিংবা প্রেমিক-প্রেমিকার ভালোবাসা।’ আসছে ভালোবাসা দিবসে এটি সম্প্রচার করা হবে। স্পর্শিয়া-ইয়াশ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তারিক আনাম। চিত্রগ্রহণে আছেন সুমন সরকার, সহকারী পরিচালক রাজিব রাফি ও শ্যামল শিশির, রূপসজ্জায় ফরহাদ রেজা মিলন, পোশাক পরিকল্পনায় সেরা, শিল্প নির্দেশনায় দেওয়ান রবি। এদিকে মুক্তি অপেক্ষায় রয়েছে স্পর্শিয়া অভিনীত তিনটি ছবি। অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ও নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’। প্রথম দুটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও ‘কাঠবিড়ালী’ মুক্তি পাবে চলতি মাসে ২৭ তারিখ। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading