সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল যারা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে রিং শাইন টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৬৭৬টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৬২ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ৯৩ লাখ ৪৮ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। জেনেক্স ইনফোসিস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪১ লাখ ৫৮ হাজার ৯২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক। কোম্পানিটির ৩ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকা। কেপিসিএল তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ৫৮ লাখ ২২ হাজার ৯৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট টেক্সটাইল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading