‘জয় বাংলা’ স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান, উত্সবে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা

‘জয় বাংলা’ স্লোগানে মুখর  সোহরাওয়ার্দী উদ্যান, উত্সবে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২

কনকনে শীতের মধ্যে পরিবার নিয়ে ঢাকায় এসেছেন কুষ্টিয়ার আকরাম হোসেন; মাথায় লাল-সবুজের রঙে আকা ছোট্ট নৌকা। পাশে থাকা স্ত্রী আর দুই সন্তানদের পোশাকেও আছে লাল-সবুজের ছোয়া। সম্মেলনের কাউন্সিলর কিংবা প্রতিনিধি না হলেও উত্সবে সামিল হতে এসেছেন বলে জানালেন এই আওয়ামী লীগ কর্মী। ‘দলকে ভালোবাসি। প্রতিবারের সম্মেলনে এভাবে নৌকার সাজ নিয়ে আসি। অন্যবার একা আসলেও এবার বউ আর ছেলেদের নিয়ে এসেছি,’ সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি ফটকে বলেন আকরাম। আকরামের মতো এমন হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীর উচ্ছ্বসিত করতালি আর ‘জয় বাংলা’ স্লোগানের মধ্যে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ৩টার পরপরই দলের ২১তম সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের সঙ্গে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর  দলীয়প্রধান শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সারা দেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও সাড়ে সাত হাজার প্রতিনিধিসহ প্রায় ৬০ হাজার নেতা-কর্মী উপস্থিত এই সম্মেলনে। দু’দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় শুরু হলেও সকাল থেকেই ওই এলাকায় হাজির হয়ে যান হাজার হাজার নেতাকর্মী। উত্সবের আমেজে উদ্যানের বিভিন্ন ফটক দিয়ে সকাল ৯টা থেকে ভেতরে ঢোকা শুরু করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading