এ বছরের আলোচনায় যে অভিনেতারা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
হিসাবের পাতা থেকে চলে যাচ্ছে আরও একটি বছর। ইতমধ্যেই শুরু হয়ে গেছে হিসেব-নিকেস। ২০১৯ সালে কি পেলাম আর কি পেলাম না। সিনমোপাড়ায় নির্বাচন, পিকনিক ছাড়া তেমন কোন আয়োজন চোখে পড়েনি এ বছর। মুক্তি পায়নি বেশি চলচ্চিত্রও। তারপরও এবার আলোচনায়-সমালোনায় ছিলেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। তাদের নিয়েই আজকের আয়োজন। লিখেছেন তানজিলা সুমি।

আরিফিন শুভ: চলতি বছরে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। অবশ্যই তা ভালো কাজের জন্য। কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতে। এরমধ্যে রয়েছে কলকাতার ‘আহারে’। যাতে অভিনয় করে ওপার বাংলার প্রংশসা কুড়িয়েছেন তিনি। কলকাতার নির্মানাধীন চলচ্চিত্র ‘অভিযাত্রিক: দ্য ওয়ান্ডার লাস্ট অব অপু’তে নাম ভুমিকায় কাজ করার ছিল শুভর। এ নিয়ে বছরের মাঝখানে ব্যাপক আলোচনায় আসেন তিনি। যদিও ছবিটি শেষ পর্যন্ত আর করা হয়নি। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে শুভ অভিনীত ছবি ‘সাপলুডু’। এছাড়াও মুক্তি পেয়েছে ‘মিশন এক্সটিম’ ছবির পোস্টার। যার কারণেই বছর শেষেও দর্শকদের আগ্রহের কেন্দ্রন্দুিতে রয়েছে শুভ। ছবিটি মুক্তি পাবে আগামী ঈদে। এ বছরে শুভর সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। ২০১৭ সালের অভিনীত ঢাকা অ্যাটাকের জন্য সেরা অভিনেতার পুরষ্কার গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। যেটি তার সাফল্যের বইয়ে লেখা থাকবে আজীবন।

শাকিব খান: এ বছরে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি ছিল ঢাকাই সুপারস্টার শাকিব খানের। বারবার তার নামের পাশে যুক্ত হয়েছে নকলের তকমা। প্রায় ৫ বছর পর চলতি বছরে তার নিজস্ব প্রযোজনা সংস্থা এস. কে. ফিল্মসের ব্যানারে নির্মাণ করেছেন ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্র। সেখানেও তার ভাগ্যে জোটে নকলের উপাধি। যদিও ছবির পরিচালক ও শাকিব তা মানতে নারাজ। এছাড়াও ক্যাসিনো হামলায় তার চলচ্চিত্র বেকায়দায় পরে যায়। সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি মন্তব্যে বছরের শেষ দিকে আবারো আলোচনায় আসেন। অপু জানিয়েছেন, ডির্ভোসের পর থেকে তাদের ছেলে আব্রাহাম খান জয়ের কোনো খরচ দেয় না শাকিব। যদিও তা স্বীকার করেননি শাকিব। ২০১৭ সালে তার অভিনীত ‘সত্তা’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান তিনি। এ নিয়েও ছিলো ব্যাপক সমালোচনা। কারণ পুরষ্কার গ্রহণের আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন পুরস্কার গ্রহণ করবেন না তিনি। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেছেন তিনি। বছরের একদম শেষ সময়ে এসেছেও নকলের বদনাম জোটে কপালে। নতুন ছবি ‘বীর’ এর পোস্টারটি নকল বলে তার দিকে আঙ্গুল তুলেছেন তারই ভক্তকূল। বছরের শেষে এসে হিসেব-নিকেসে বসলে দেখা যায় আলোচনা-সমালোনার নিউজের শিরোনামেই ছিল শাকিব খানের নাম।

সায়মন সাদিক: তরুণ অভিনেতা সায়মন সাদিক। চলতি বছরে মুক্তি পায়নি তার অভিনীত একটি ছবিও। তারপরও আলোচনায় ছিলেন তিনি। কারণ জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন তিনি। ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ‘জান্নাত’ ছবির জন্য সেরা অভিনেতার পুরষ্কার ঘরে তুলেন তিনি। যা ছিল অবাক করার মত। সায়মন নিজেও বিশ্বাস করতে পারেননি যে, ক্যারিয়ারের এত অল্প সময়েই ধরা দেবে সেই কাক্ষিত মুহূর্তটি। এছাড়াও ‘জান্নাত’ সিনেমার জন্য ২০১৮ সালে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন মোস্তাফিজুর রহমান মানিক, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার পেয়েছেন আলী রাজ, শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন ইমন সাহা ও শ্রেষ্ঠ কাহিনিকারের পুরস্কার পেয়েছেন সাংবাদিক সুদীপ্ত সাইদ খান।

মোশাররফ করিম: ছোটপর্দার কমেডি কিং বা রাজা বললে ভুল হবে না। প্রতিনিয়তই দাপিয়ে বেড়াচ্ছেন এ মাধ্যম। অভিনয় করছেন ভিন্ন ভিন্ন চরিত্রেও। এবছরের আলোচনায় তাকে রাখার অনেকগুলো কারণ রয়েছে। একটি হচ্ছে: জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রত্যাখ্যান করেছেন তিনি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কমলা রকেট’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’র পুরস্কার জিতেন। তবে পুরষ্কারটি তিনি গ্রহণ করবেন না বলে আগেই জানিয়ে দেন। কারণ হিসেবে বলেন, তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, সেটি মোটেও কৌতুক চরিত্র নয়। ২য়টি হচ্ছে: এবছরই কলকাতার চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসুর নতুন ছবি ‘ব্যবধান’এ কাজ করবেন মোশাররফ করিম।

নিরব: চলতি বছরটি বেশ ভালো কেটেছে নিরবের। বছরের প্রথমেই জয় করেছেন মালয়েশিয়া। ২৮ ফেব্রুয়ারি সেখান মুক্তি পায় ‘বাংলাশিয়া’। মুক্তির পর থেকেই ছবিটি চাইনিজ দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে প্রশংসা কুড়ায় নিরবের অভিনয়। এরপর বাংলাদেশেও মুক্তি পায় নিরবের ‘বাংলাশিয়া ২.০’। বছরের মাঝখানে মুক্তি পায় নিরব অভিনীত ‘আব্বাস’ সিনেমাটি। ছবিটি শুধু ভালো ব্যবসা নয়, মন কেড়েছে দর্শকের। সিনেমা হল মালিকদের মধ্যে অনেকেই দাবি করছেন এর আগে নিরবের অন্য কোনো সিনেমা এমন ব্যবসা করেছে কিনা তা জানা নেই। বছরের শেষে এসে শুরু করেছেন সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। যাতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন চিত্রনায়কা বুবলীর সঙ্গে। আশা করা যায় চলতি বছরের ন্যায় নতুন বছরটিও নিরবের জন্য ভালো কাটবে।

সজল: ছোটপর্দার নিয়মিত অভিনেতা হলেও চলতি বছরে ক্যামব্যাক করেছেন চলচ্চিত্রে। শেষ করেছেন ‘জিন’ শিরোনামের একটি ছবি। এতে ভিন্ন একটি লুকে দেখা যাবে সজলকে। যেখানের পূজার স্বামী হিসেবে অভিনয় করেছেন সজল। যার কারণে প্রায় তাকে দেখা গেছে নিউজের শিরোনামে। চুক্তিবদ্ধ হয়েছে বেশকিছু সিনেমায়। এছাড়াও চলতি বছরে গুঞ্জন ওঠে বিয়ের।

