আমি কী ভারতীয়?

আমি কী ভারতীয়?

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১২

ইন্ডিয়ার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সরব হয়েছেন বলিউড তারকারাও। অভিনেত্রী পরিনীতি চোপড়া, সোনি রাজদান, স্বরা ভাস্কর, সায়নী গুপ্ত, কঙ্কনা সেন শর্মা, রিচা চাড্ডা, অভিনেতা ঋত্বিক রোশন, আলী ফজল, বিক্রান্ত মাসেই, পরিচালক অনুরাগ কাশ্যপ, অনুভব সিনহা ও ফারহান আখতারসহ বহু তারকা মতামত দিয়েছেন। এবার অভিনেত্রী দিয়া মির্জার টুইট আলোড়ন তুলেছে। দিয়া মির্জা টুইটে লেখেন, আমার মা একজন হিন্দু, বাবা খ্রিস্টান, আমার পালক পিতা একজন মুসলিম। সমস্ত অফিসিয়াল ডকুমেন্টে আমার ধর্মের স্ট্যাটাস ফাঁকা থাকে। ধর্ম কি নির্ধারণ করে আমি একজন ভারতীয়? এটি কখনও করেনি এবং আমি আশা করি এটি কখনও হয় না। উল্লেখ্য, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ইন্ডিয়া। এ আইন শুরু থেকে মুসলিমবিরোধী হিসেবে দেখছেন অনেকেই। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। এছাড়া গেল গত রবিবার (১৫ ডিসেম্বর) দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। সেখানে ইন্ডিয়ান পুলিশ হামলা চালায়। বিষয়টি নিয়েও তীব্র নিন্দা জানান বলিউড তারকারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading