ঘরে বসেই তৈরি করুন ফেসিয়াল সিরাম

ঘরে বসেই তৈরি করুন ফেসিয়াল সিরাম

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

শীতকালে মজাদার সবজি, মাছ, গুড় বাজারে পাওয়া গেলেও এই ঋতুর শুষ্কতা ত্বকের জন্য একদমই আরামদায়ক নয়। এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। নতুবা খসখসে ত্বকের যন্ত্রণা আপনাকে জ্বালাবে। তাই জেনে নিন ঘরেই কী করে বানাবেন ফেসিয়াল সিরাম। এতে ত্বক হবে কোমল ও ঝলমলে। 

যা যা লাগবে: আধা চামচ গ্লিসারিন,৩ চামচ অ্যালোভেরা জেল, ৩টি ভিটামিন-ই ক্যাপসুল, ১ চামচ গোলাপ জল, ২ চামচ আমন্ড তেল ও ১ চামচ নারকেল তেল। 

প্রণালী: এবার ক্যাপসুল খুলে ওষুধ বের করে, উপরের বাকি সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন। এবার একটি পরিস্কার কৌটায় এই সিরাম সংরক্ষণ করুন। যখন খুশি তখন লোশনের মতো মুখে মেখে ফেলুন। হাত-পায়েও ব্যবহার করতে পারেন। সূত্র: জিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading