ঘুম নষ্ট করে যেসব খাবার

ঘুম নষ্ট করে যেসব খাবার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

একটি প্রশান্তিময় ঘুম কে না চায়! প্রতিদিন অন্তত ছয়-সাত ঘণ্টা ঘুম ভীষণ জরুরি। ঘুম পর্যাপ্ত না হলে মেজাজ খিটখিটে, শরীর খারাপ হয়। কিন্তু চাইলেও সব সময় নির্বিঘে্ন ঘুমানো সম্ভব হয় না। ঘড়ির কাঁটা এগিয়ে চলে অথচ দু’চোখের পাতা এক হয় না। এর জন্য অনেকটাই দায়ী আপনার প্রতিদিনের খাবার। হয়তো আপনি অজান্তেই এমন সব খাবার খাচ্ছেন যা কিনা দূর থেকেই ঘুমকে বিদায় করে দিচ্ছে। এবার জেনে নিন এসব খাবার সম্পর্কে:

মিষ্টি: খাওয়ার পরে পাতে একটু মিষ্টি না হলে কি চলে! এই অভ্যাস দুপুর পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনার যদি রাতেও এমন অভ্যাস থাকে তবে তা আজই বাদ দিন। কারণ এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে শরীরে শিথিলতা আসে, ওজনও বাড়ে দ্রুত। আর ঘুম? তাকে তো তাড়িয়েই ছাড়ে!

ফাস্টফুড: ফাস্টফুড দ্রুত ক্ষুধা মেটায় ঠিকই কিন্তু কখনোই এটি আপনার শরীরের জন্য উপকারী নয়। উচ্চ চর্বিযুক্ত এসব খাবার পেটে এসিড তৈরির পাশাপাশি শরীরে জ্বালাপোড়ার কারণ হয়ে দাঁড়ায়। যা ঘুম না আসার জন্য দায়ী। তাই ফাস্টফুড এড়িয়ে চলার চেষ্টা করুন।

গ্রিন টি: গ্রিন টি-এর নানা উপকারের কথা এতদিন শুনেছেন। এবার শুনুন এর একটি অপকারী দিক। ঘুমের আগে যদি আপনি এককাপ গ্রিন টি খান তবে আর দেখতে হবে না। সেই রাতে আপনাকে না ঘুমিয়েই কাটাতে হবে। এর জন্য দায়ী গ্রিন টিতে থাকা রাসায়নিক উপাদান। তাই রাতে গ্রিন টি খাওয়া থেকে বিরত থাকুন।

কফি: কফির রয়েছে অসংখ্য উপকারিতা। এক মগ গরম কফি মুহূর্তেই আপনার মাথাব্যথা দূর করতে পারে। তবে ঘুমে আগে কফি খেলে বা সারাদিনে অতিরিক্ত কফি খেলে তা আপনার ঘুমের বারোটা বাজাবে। কফির অ্যাসিডিক উপাদান আপনার মস্তিষ্ককে সজাগ রেখে ঘুম তাড়িয়ে দিয়ে থাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading