এ বছরের আলোচনায় যে অভিনেত্রীরা

এ বছরের আলোচনায় যে অভিনেত্রীরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

হিসাবের পাতা থেকে চলে যাচ্ছে আরও একটি বছর। ইতমধ্যেই শুরু হয়ে গেছে হিসেব-নিকেস। ২০১৯ সালে কি পেলাম আর কি পেলাম না। সিনেমাপাড়ায় নির্বাচন, পিকনিক ছাড়া তেমন কোন আয়োজন চোখে পড়েনি এ বছর। মুক্তি পায়নি বেশি চলচ্চিত্রও। তারপরও এবার আলোচনায়-সমালোনায় ছিলেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। তাদের নিয়েই আজকের আয়োজন। লিখেছেন তানজিলা সুমি।

জয়া আহসান: জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। দুই বাংলাতেই দাপিয়ে বেরিয়েছেন তিনি। এ বছর কলকাতায় মুক্তি পেয়েছে জয়ার দু’টো ছবি। এর মধ্যে একটি হচ্ছে ‘কণ্ঠ’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এতে স্পিচ থেরাপিস্টের মূখ্য চরিত্রে দেখা যায় জয়াকে। ৮ নভেম্বর সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তি পায় বাংলাদেশেও। ছবিটির জন্য প্রশংসা কুড়ায় দুই বাংলার মানুষের কাছ থেকে। কাজ ছাড়াও এবছর প্রেমের গুঞ্জন ওঠে। কলকাতার গণমাধ্যমের সামনে অকপটে তা স্বীকারও করে নেন জয়া। ২০১৮ সালের অভিনীত ‘পুত্র’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। এটি তার ৩য় তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। এছাড়াও বছরের একদম শেষে এসে বয়স নিয়ে আলোচনায় আসেন তিনি। উইকিপিডিয়ার তথ্য মতে, জয়ার বয়স এখন ৪৭ বছর ৪ মাস। তবে এ নায়িকার দাবি, তার বয়স ৩৭ বছরের এক দিনও বেশি নয়।

মৌসুমি: ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী। এই প্রথম কোন নারীশিল্পী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়াই করেছে। যদিও জয়লাভ করেননি তিনি। তবে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এ বছর বেশ আলোচনায় ছিলেন তিনি। 

পরীমনি: ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরীমনি। চলতি বছরে একটি ছবি মুক্তি পেলেও তিনি আলোচনায় ছিলেন প্রেম-বিয়ে কিংবা অবকাশ যাপনের ছবি নিয়ে। চলতি বছরের ভালোবাসা দিবসে সাংবাদিক তামিমের সঙ্গে আংটি বদল করেন পরীমনি। সেসময় জানিয়েছিলেন, কোনো এক ভালোবাসা দিবসে বিয়ে করবেন তারা। কিন্তু ভাগ্যের কি পরিহাস বাগদানের ৪ মাসের মাথায় ভেঙে যায় সে সর্ম্পক। লাস্যময়ী এ অভিনেত্রী এবছর তার দক্ষতা দেখিয়েছেন ফটোগ্রাফিতে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু উষ্ণ ছবি পোস্ট ভাইরাল হন তিনি। বছরের শেষে এসে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে কাজ শুরু করেন তিনি। এতে প্রথমবারের মত সিয়ামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন পরীমনি। প্রকাশ পেয়েছে ছবিটির একটি গান। যা ইতমধ্যেই ব্যাপক আলোড়ন সৃস্টি করে। গানটির জন্য প্রশংসায় ভাসছে ‘বিশ্বসুন্দরী’র পুরো টিম।

মিথিলা: চলতি বছরের শুরু থেকেই আলোচনায় ছিল মিথিলার প্রেম ও বিয়ের খবর। কখনও খবরে আসে তার গোপন ছবি লিক হওয়ার কথা আবার কখন বা খবরে আসে ওপার বাংলার নির্মাতার সঙ্গে প্রেমের কথা। শেষ পর্যন্ত প্রেম গড়ায় বিয়ের মঞ্চে। গত ৬ ডিসেম্বর মালা বদল হয় মিথিলা-সৃজিতের। এরপরও আলোচনা থামেনি।

বুবলী: শাকিব খানের নায়িকা হিসেবেই বেশি পরিচিত শবনম বুবলী। প্রতিবারের ন্যায় এবার ঈদেও মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি। যদিও ছবিটির কপালে জুটেছে নকলের তকমা। তবে ছবিটিতে অভিনয় করে বুবলীর ভাগ্যে জুটেছে প্রশংসা। বিশেষ করে আইটেম গানের জন্য। প্রথবোরের মত ‘পাসওয়ার্ড’ ছবিতে আইটেম গানে পারফর্ম করেন বুবলী।  বছরের মধ্যখানে একেবারে হাওয়া হয়ে গিয়েছিলেন বুবলী। সে সময় বলেছিলেন, কাজ না থাকায় পরিবারকে সময় দিয়েছেন তিনি। তাই হয়তো তার ভক্তরা তাকে দেখতে পায়নি। বছর শেষে এসে পুরোদমে ছবির কাজে ব্যস্ত হয়ে পরেন এ অভিনেত্রী। প্রথমবারের মত শাকিব খানের বাইরে এসে ‘ক্যাসিনো’ ছবিতে জুটি বাঁধেন চিত্রনায়ক নিরবের সঙ্গে। এটি নির্মাণ করছেন নির্মাতা সৈকত নাসির। এছাড়াও বর্তমানে অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে ‘বীর’ ছবির কাজ। আশা করা যাচ্ছে প্রতিবারের ন্যায় নতুন বছরের ঈদেও দেখা মিলবে বুবলীর।

বিদ্যা সিনহা মিম: এবছর ভালো কাজেই আলোচনায় ছিলেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘সাপলুডু’। ছবিটির জন্য চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেই সঙ্গে নতুন চরিত্রে অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়াও বেশকয়েকটি বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে কাজ করেছেন মিম। বছর শেষে এসে অভিনয় করেছেন রাফহান রাফির ‘পরাণ’এ। যাতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফুল রাজ ও ইয়াশ রোহান। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘পরাণ’। এছবিতে মিমের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন নির্মাতা রাফি। আর তাই তো তার পরবর্তী ছবি ইত্তেফাকের নায়িকা হিসেবেও মিমকে বেছে নিয়েছেন তিনি। এতে মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ।

পূজা চেরি: গতবছরের ন্যায় এবছরও আলোচনায় ছিলেন পূজা চেরি। বছরের প্রথম দিকেই মুক্তি পেয়েছে তার অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার ২’। চলতি বছরে মাধ্যমিক পাশ করেন তিনি। তবে পরীক্ষার ফলাফল নিয়ে লুকোচুরি করায় আলোচনায় আসেন তিনি। ইতমধ্যেই শেষ করেছেন ‘জ্বীন’ শিরোনামের একটি ছবির কাজ। যার পোস্টারে ভৌতিক লুকে দেখা গেছে পূজাকে। এই ছবিতে প্রথমবারের মত অভিনেতা সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা। এ ছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন অনন্য মামুনের দুটিতে ছবিতে। এরমধ্যে ‘সাইকো’ শিরোনামের ছবিতে পূজা অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশানের সঙ্গে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading