বঙ্গবন্ধুর দুই খুনিকে দেশে ফেরানো হবে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক খুনি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে জন্মশতবার্ষিকীর বছরে দেশে ফিরিয়ে এনে বিচারকার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ‘নবমবারের মতো শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধাদের অভিনন্দন’ শীষর্ক এক আলোচনা সভায় যোগ দিয়ে গতকাল রবিবার (২২ ডিসেম্বর) একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড। জাতির জনক শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে পাঁচ আসামির ফাঁসি কার্যকর করা হলেও মৃত্যুদণ্ড পাওয়া ছয় আসামি খন্দকার আবদুর রশিদ, এ এম রাশেদ চৌধুরী, শরিফুল হক ডালিম, এসএইচএমবি নূর চৌধুরী, আবদুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন খান এখনও পলাতক। তাদের মধ্যে নূর কানাডায়, রাশেদ আমেরিকায় রয়েছেন। বাকিদের অবস্থান শনাক্ত হয়নি। ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। তবে এখনও অনেকের সাজা কার্যকর হয়নি। কেউ কেউ বিদেশে পালিয়ে রয়েছে। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকীতে পালিয়ে থাকা দুই খুনিকে দেশে ফিরিয়ে আনবো। এদের একজন আমেরিকায় এবং অন্যজন ইংল্যান্ডে রয়েছেন।’ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশে আইনের শাসন ছিল না।

