শীতেও চাই সুন্দর ত্বক

শীতেও চাই সুন্দর ত্বক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২

নিয়মিত যত্ন না নিলে শীতের রুক্ষতা কিন্তু জেঁকে বসবে ত্বকেও! এসময় ত্বক ভালো রাখতে মেনে চলুন সাধারণ কিছু নিয়ম। শীতে বলেই খুব গরম পানিতে গোসল করতে যাবেন না। পানির ঠাণ্ডা ভাব কাটিয়ে তারপর গোসল করুন। কারণ গরম পানি ত্বক রুক্ষ করে দেয়। গোসলের আগে ভালো করে তেল মেখে নিন। অলিভ অয়েল, সরিষার তেল অথবা নারকেল তেল মেখে মিনিট দশেক অপেক্ষা করুন। গোসলের পানিতে তেল মিশিয়ে নিলেও উপকার পাবেন। তেল ব্যবহার করতে না চাইলে গোসলের পর ত্বক ভালো করে মুছে ময়েশ্চারাইজার মাখুন। অনেকেই শীতকালে সানস্ক্রিন ব্যবহার করেন না। এটি খুবই অনুচিত। বরং শীতকালে সূর্যের তেজ অনেক বেশি থাকে। তাই সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। শীতে ধুলাবালির প্রকোপ বাড়ে। দিনে অন্তত দুইবার ডিপ ক্লিনযার ব্যবহার করে ত্বক পরিষ্কার করুন। টোনার ব্যবহার করুন। শীত বলে পানি পান কমিয়ে দেবেন না। এতে ত্বক আরও রুক্ষ হয়ে যাবে। ঘরোয়া যত্নে ত্বক রাখতে পারেন টানটান, মসৃণ ও নরম। অলিভ অয়েল, কলা, দই ও এসেনশিয়াল অয়েল দিয়ে ফেসপ্যাক বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। শীতে ত্বকে মৃত কোষ বাড়ে। সেজন্য নিয়মিত এক্সফোলিয়েশন করাও দরকার। মসুর ডাল বাটা বা বেসন দিয়ে স্ক্রাব করুন ত্বক। যাদের ত্বক তৈলাক্ত, তারা জেল বেসড সানস্ক্রিনের বদলে ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। শীতকালে ঠোঁট ফেটে যাওয়া বড় সমস্যা। ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। গ্লসি লিপস্টিক লাগালেও ঠোঁট নরম থাকে। ঘুমাতে যাওয়ার আগে লিপবাম ব্যবহার করুন। তথ্য: বোল্ডস্কাই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading