দরপতন চলছেই

দরপতন চলছেই

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

মাঝখানে একদিন আশার আলো জ্বালিয়ে দেশের দুই পুঁজিবাজারে যে দরপতন শুরু হয়েছিল, তা গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) ও অব্যাহত ছিল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩৯৪ পয়েন্টে। এর মধ্য দিয়ে ৪২ মাস আগের অবস্থায় চলে এসেছে ডিএসইর প্রধান সূচক। এর আগে ২০১৬ সালে ২৬ জুন ডিএসইর প্রধান সূচক ছিল ৫৩৮০ পয়েন্ট। অন্যদিকে গতকাল সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৩৮৪ পয়েন্টে। বাজারে তারল্য ও আস্থার সংকট, বিটিআরসির সঙ্গে গ্রামীণফোনের টানাপড়েন, টাকার অবমূল্যায়ন হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণেই দরপতন চলছে বলে বিভিন্ন সময়ে দাবি করেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বাজার পরিচালনাকারী ও নিয়ন্ত্রক সংস্থার কর্তাব্যক্তিরা। গতকাল সোমবার ঢাকার বাজারে আগের দিনের থেকে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে মোট হাতবদল হয়েছে ২৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল, যা আগের দিনের চেয়ে দুই দশমিক ৮০ শতাংশ কম। চট্টগ্রামের বাজারের হাতবদল হয়েছে নয় কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের থেকে সাত দশমিক ৯২ শতাংশ কম। ডিএসইতে দরপতনের তালিকায় রয়েছে সিংগভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading