২১ মাসের সর্বনিম্ন লেনদেন

২১ মাসের সর্বনিম্ন লেনদেন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও দেড় ঘন্টা পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। এদিকে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১ মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ মার্চ, ২০১৮ ডিএসইতে লেনদেন হয়েছিলো ২২৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা।

এ প্রসঙ্গে একাধিক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, বাজারে টানা পতনের কারণে নতুন পুরোনো সব বিনিয়োগকারী পুঁজি হারিয়ে এখন দিশাহারা। বাজার নিয়ে তারা এখন বেশ চিন্তিত। প্রতিদিন সূচক ও কোম্পানিরগুলো শেয়ার দর কমছে। ফলে কমছে লেনদেন। সবমিলিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিনিয়োগকারীরা। চলতি মাস থেকে পুঁজিবাজারে একটি নিন্মমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল  দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩৯ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকা।  এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩৬ পয়েন্ট কমে অবস্থান করে ৪৩৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ৯৮১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৪৯৪ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২৬৩ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার টাকা। সে হিসেবে গতকাল ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৩ লাখ

১০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৬ হাজার টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading