বাণিজ্য মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে ডিএমপি

বাণিজ্য মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে ডিএমপি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

নতুন বছরের শুরুতে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০। বাণিজ্য মেলাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় ডিএমপি সদর দফতরে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের পৃথক প্রবেশ ও বাহির গেট থাকবে। মেলার ভেতরে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করানো হবে। প্রবেশ গেটগুলোতে দিক নির্দেশনামূলক ডিজিটাল সাইনবোর্ড থাকবে। মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। মেলা চলাকালে মাসব্যাপী পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। মেলা প্রাঙ্গণে পুলিশের ১০টি ওয়াচ টাওয়ার থাকবে, এর মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। মেলা প্রাঙ্গণকে বোম্ব ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।  এছাড়া, মেলার অভ্যন্তরে সুবিধাজনক স্থানে চারটি হেল্প ডেস্ক থাকবে। মেলা প্রাঙ্গণে মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। মেলায় মাইকিং করে যানবাহন পার্কিং সংক্রান্ত নির্দেশনা প্রচার করা হবে। মেলায় থাকবে প্রাথমিক চিকিত্সা ব্যবস্থা। মেলার অভ্যন্তরে দৃশ্যমান স্থানে দুটি অভিযোগ বাক্স স্থাপন এবং সার্ভিস ডেলিভারি অফিসার থাকবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading