ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ১৫ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে সূচক। তবে প্রথম ঘন্টা পর আবার ঘুঁড়ে দাঁড়ায় বাজার। গতকাল লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫০০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, দর কমেছে ১০০টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৫ কোটি ১০০ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৪৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৮৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫০৪ পয়েন্টে।

