বড়দিনে সান্তার সাজে গোয়া পুলিশ আইনভঙ্গকারীদের দিচ্ছে মিষ্ট্রি!

বড়দিনে সান্তার সাজে গোয়া পুলিশ আইনভঙ্গকারীদের দিচ্ছে মিষ্ট্রি!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২

উত্তরদক্ষিণ ষ ক্রিসমাস সেলিব্রেশনে গতকাল ২৫ ডিসেম্বর মেতে উঠে গোটা বিশ্ব। যে যার মতো করে শামিল হনেন এই উত্সবে। ইন্ডিয়ার গোয়া রাজ্যের পুলিশও এই আবহেই উদ্যোগী হয়েছিল বড়দিনে। সেই উদ্যোগের মাধ্যমে তারা সচেতনতা ছড়ান ট্রাফিক আইন নিয়ে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, গোয়ার রাস্তার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে সান্তাকে। সান্তা ক্লজ  সেজেছে সেখানকার ট্রাফিক পুলিশ। তাদের হাতে ছিল পোস্টার। সেই পোস্টারের মাধ্যমে তারা বোঝাচ্ছেন হেলমেট পরার প্রয়োজনীয়তা। পাশাপাশি কেউ ট্রাফিক আইন ভাঙলে তাকে গিয়ে ধরিয়ে দিচ্ছেন না জরিমানার চালান। বদলে, মনে করিয়ে দিচ্ছেন ট্রাফিকের নিয়মাবলী। সব কিছু বুঝিয়ে খাওয়াচ্ছেন মিষ্ট্রিও। যিশুখ্রিস্টের প্রচারিত শান্তির বাণী ও অনুপ্রেরণা এদিন ধারণ করে গোয়ার পুলিশ। যদিও বছরের অন্যদিনে এই শান্তি-সুখের বার্তা ভুলে

পুলিশকে দেখা যায় হিংস্র আচরণে লিপ্ত হবে। তবে বড়দিন উপলক্ষ্যে ভিন্ন ধারার কর্মকাণ্ডের ছবি নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত। তার পরই গোয়া পুলিশের প্রশংসায় মুখর নেটদুনিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading