ওবায়দুল কাদেরের আশাবাদ ঢাকার ২ সিটিতে ভোট অবাধ ও সুষ্ঠু হবে

ওবায়দুল কাদেরের আশাবাদ ঢাকার ২ সিটিতে ভোট অবাধ ও সুষ্ঠু হবে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৪

আগামী ৩০ জানুয়ারি (২০২০) অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে বিএনপির সন্দেহ দূর করতে তিনি আশাপ্রকাশ করে বলেছেন, ‘আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু  ও গ্রহণযোগ্য হবে।’ গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা ইলেকশন করতে চান। যেই জিতুক কিছু আসে যায় না। সিটি করপোরেশনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুষ্ঠু সুন্দর একটি ইলেকশন উপহার দিতে চাই।’ নির্বাচন কমিশনকে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। এর আগে ওবায়দুল কাদের বিভিন্ন স্মৃতিচারণ করেন। অসুস্থতার পর জীবন পেয়ে তিনি এখন জীবনের দ্বিতীয় ইনিংস খেলছেন বলে মন্তব্য করেন। সুচিকিত্সার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading