নুরের ওপর হামলা মামলা ডিবিতে

নুরের ওপর হামলা মামলা ডিবিতে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনায় দায়ের করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মামলাটি হস্তান্তর করা হয় বলে জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ‘মামলাটি ডিবি তদন্ত করবে। সকালে শাহবাগ থানা পুলিশ ডিবিকে মামলা ও আসামি বুঝিয়ে দিয়েছে।’ প্রসঙ্গত, গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়। ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। ছয় জন ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে। এই ঘটনায় শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় একটি মামলা করে। এছাড়াও নুর একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাছান শান্তকে গ্রেফতার করে। তারা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন। এছাড়াও ২৪ ডিসেম্বর ৩৭ জনকে আসামি করে নুরুল হক নুর একটি অভিযোগপত্র দেন শাহবাগ থানায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading