নতুন গ্রহের সন্ধান দিল নাসা

নতুন গ্রহের সন্ধান দিল নাসা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮

মহাকাশ নিয়ে গবেষণার শেষ নেই। অজানার সন্ধানে আজও তাই নিরন্তর অভিযান চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল টেলিস্কোপে ধরা পড়লো এমনই এক বিস্ময়কর নতুন গ্রহ। যেটি দেখতে অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো। নতুন এই গ্রহ সম্পর্কে এমনই বলেছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, কেপলার ৫১ মানের নক্ষত্রমণ্ডলীর মধ্যে অবস্থান করছে নতুন গ্রহটি। ৫১ মানের নক্ষত্রমণ্ডলীতে প্রধানত তিনটি বৃহদাকার গ্রহ রয়েছে। দূর থেকে দেখলে মনে হয়, তুলার আস্তরণে ঢাকা ওই তিনটি গ্রহ। এর মধ্যে একটি গ্রহ ২০১২ সালে নাসার বিজ্ঞানীদের নজরে আসে। এই বিষয়ে এক অপ্রত্যাশিত ফল পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। জানা গিয়েছে, নাসার বিজ্ঞানীরা ওই কেপলার ৫১ তে জলের উপস্থিতি অনুসন্ধান করছিলেন। ওই সময় ওই পেঁজা তুলোর বলের মতো দেখতে ওই নতুন গ্রহটি বিজ্ঞানীদের নজরে আসে। তবে নতুন ওই গ্রহটি সম্পর্কে অনুসন্ধান জারি রেখেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অনুমান বায়ুমণ্ডলের কিছু বিশেষ তারতম্যের কারণে গ্রহ তিনটিকে দূর থেকে তুলার বল বা হাওয়াই মিঠাইয়ের মতো দেখা যাচ্ছে। তবে নতুন ওই গ্রহটির মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়ামের মিলিত সংমিশ্রণের প্রভাব থাকতে পারে। যার ফলে ওই গ্রহটি পেঁজা তুলোর মতো দেখাচ্ছে দূর থেকে। প্রসঙ্গত মাত্র কয়েক দিন আগেই ইন্ডিয়ান মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো ল্যান্ডার বিক্রমের খোঁজ দেয় মহাকাশ বিজ্ঞানের মার্কিন গবেষণা সংস্থা নাসা। সংস্থার তরফ থেকে একটি টুইট করে জানানো হয়, নাসার উপগ্রহের ক্যামেরায় ধরা পড়ছে বিক্রমের ধ্বংসাবশেষের ছবি। নাসার প্রকাশ করা ছবিতে নীল ও সবুজ রঙ দিয়ে বিক্রমের ধ্বংসাবশেষকে চিহ্নিত করা হয়। নাসা সূত্রে জানা যায়, নীল রঙ দিয়ে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, সবুজ রঙ দিয়ে বিক্রমের ভেঙে পড়া টুকরোর ধাক্কায় চাঁদের মাটি কতটা সরে গিয়েছে তা বোঝানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading