ঢাকা দক্ষিণ ও উত্তরের আ.লীগের কাউন্সিলর প্রার্থী তালিকা

ঢাকা দক্ষিণ  ও  উত্তরের আ.লীগের কাউন্সিলর প্রার্থী তালিকা

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৩২

ঢাকা দক্ষিণে আ.লীগের কাউন্সিলর প্রার্থী তালিকা :

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের দলীয় মেয়র প্রার্থী ঘোষণার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা দক্ষিণে কাউন্সিলর প্রার্থীরা হলেন: ওয়ার্ড নম্বর-১ এ প্রার্থী- খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, ওয়ার্ড-২ এ বর্তমান কাউন্সিলর মো. আনিসুর রহমান, ওয়ার্ড-৩ এ বর্তমান কাউন্সিলর মো. মাকছুদ হোসেন, ওয়ার্ড নম্বর-৪ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড নম্বর-৫ এ বর্তমান কাউন্সিলর মো. আশ্রাফুজ্জামান, ওয়ার্ড নম্বর-৬ এ বর্তমান কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ওয়ার্ড নম্বর-৭ এ  বর্তমান কাউন্সিলর আবদুল বাসিত খান, ওয়ার্ড নম্বর-৮ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক মো. ইসমাইল জবিউল্লাহ, ওয়ার্ড নম্বর ৯-এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মোজাম্মেল হক, ওয়ার্ড নম্বর-১০ এ বর্তমান কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, ওয়ার্ড নম্বর-১১ এ বর্তমান কাউন্সিলর মো. হামিদুল হক শামীম, ওয়ার্ড নম্বর-১২ এ ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ম. ম. মামুন রশিদ শুভ্র, ওয়ার্ড নম্বর-১৩-এ পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি মো. এনামুল হক, ওয়ার্ড নম্বর-১৪ এ হাজারীবাগ থানা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াছুর রহমান, ওয়ার্ড নম্বর-১৫ এ ধানমন্ডি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড নম্বর-১৬ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ওয়ার্ড নম্বর-১৭ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, ওয়ার্ড নম্বর-১৮ এ  নিউমার্কেট থানা আওয়ামী লীগ সহ-সভাপতি আ. স. ম. ফেরদৌস আলম, ওয়ার্ড নম্বর-১৯ এ ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সহ-সভাপতি মোহা. আবুল বাশার, ওয়ার্ড নম্বর-২০ এ বর্তমান কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, ওয়ার্ড নম্বর-২১ এ মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সাবেক সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, ওয়ার্ড নম্বর-২২ এ  হাজারীবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ওয়ার্ড নম্বর-২৩ এ লালবাগ থানা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. মকবুল হোসেন, ওয়ার্ড নম্বর-২৪ এ বর্তমান কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড নম্বর-২৫ এ ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ সহ-সভাপতি মো. আনোয়ার ইকবাল, ওয়ার্ড নম্বর-২৬ এ বর্তমান কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ওয়ার্ড নম্বর-২৭ এ বর্তমান কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ, ওয়ার্ড নম্বর-২৮ এ ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. সালেহিন, ওয়ার্ড নম্বর-২৯ এ বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল, ওয়ার্ড নম্বর-৩০ এ বর্তমান কাউন্সিলর মো. হাসান, ওয়ার্ড নম্বর-৩১ এ মহানগর (দক্ষিণ) যুবলীগ সাবেক সদস্য শেখ মোহাম্মদ আলমগীর, ওয়ার্ড নম্বর-৩২ এ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দফতর সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, ওয়ার্ড নম্বর-৩৩ এ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ইলিয়াস রশীদ, ওয়ার্ড নম্বর-৩৪ এ বর্তমান কাউন্সিলর মীর সমীর, ওয়ার্ড নম্বর-৩৫ এ বর্তমান কাউন্সিলর মো. আবু সাঈদ, ওয়ার্ড নম্বর-৩৬ এ বর্তমান কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, ওয়ার্ড নম্বর-৩৭ এ বর্তমান কাউন্সিলর মো. আবদুর রহমান মিয়াজী, ওয়ার্ড নম্বর-৩৮ এ সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ ইমতিয়াজ মন্নাফী, ওয়ার্ড নম্বর-৩৯ এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রোকন উদ্দিন আহমেদ, ওয়ার্ড নম্বর-৪০ এ গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড নম্বর-৪১ এ বর্তমান কাউন্সিলর সারোয়ার হাসান (আলো), ওয়ার্ড নম্বর-৪২ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সেলিম, ওয়ার্ড নম্বর-৪৩ এ বর্তমান কাউন্সিলর মো. আরিফ হোসেন, ওয়ার্ড নম্বর- ৪৪ এ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন, ওয়ার্ড নম্বর-৪৫ এ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হেলেন আক্তার, ওয়ার্ড নম্বর-৪৬ এ বর্তমান কাউন্সিলর মো. শহিদ উল্লাহ, ওয়ার্ড নম্বর-৪৭ এ বর্তমান কাউন্সিলর নাসির আহম্মেদ ভূঁইয়া, ওয়ার্ড নম্বর-৪৮ এ বর্তমান কাউন্সিলর মো. আবুল কালাম, ওয়ার্ড নম্বর-৪৯ এ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড নং-৫০ এ ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুম মোল্লা, ওয়ার্ড নম্বর-৫১ এ বর্তমান কাউন্সিলর কাজী হাবিবুর রহমান (হাবু), ওয়ার্ড নম্বর-৫২ এ  বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, ওয়ার্ড নম্বর-৫৩ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন, ওয়ার্ড নম্বর-৫৪ এ বর্তমান কাউন্সিলর মো. মাসুদ, ওয়ার্ড নম্বর-৫৫ এ বর্তমান কাউন্সিলর মো. নুরে আলম, ওয়ার্ড নম্বর-৫৬ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নম্বর-৫৭ এ বর্তমান কাউন্সিলর মো. সাইদুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৫৮ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুর রহমান, ওয়ার্ড নম্বর-৫৯ এ বর্তমান কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড নম্বর-৬০ দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান রতন, ওয়ার্ড নম্বর-৬১ এ  দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ (প্রস্তাবিত) যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ওয়ার্ড নম্বর-৬২ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মোস্তাক আহমেদ, ওয়ার্ড নম্বর-৬৩ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম খান, ওয়ার্ড নম্বর-৬৪ এ মাতুয়াইল ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি  মো. মাসুদুর রহমান মোল্লা, ওয়ার্ড নম্বর-৬৫ এ বর্তমান কাউন্সিলর মো. সামসুদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড নম্বর-৬৬ এ ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. হানিফ তালুকদার, ওয়ার্ড নম্বর-৬৭ এ সারুলিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ফিরোজ আলম, ওয়ার্ড নম্বর-৬৮ এ বর্তমান কাউন্সিলর মাহমুদুল হাসান, ওয়ার্ড নম্বর-৬৯ এ বর্তমান কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাসু, ওয়ার্ড নম্বর-৭০ এ বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ড নম্বর-৭১ এ বর্তমান কাউন্সিলর মো. খাইরুজ্জামান, ওয়ার্ড নম্বর-৭২ এ বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম শামীম, ওয়ার্ড নম্বর-৭৩ এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৭৪ এ দক্ষিণগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজর আলী এবং ওয়ার্ড নম্বর-৭৫ এ বর্তমান কাউন্সিলর সৈয়দ মো. তোফাজ্জল হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এসব নাম দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় বলে ওবায়দুল কাদের জানান।

ঢাকা উত্তরে আ.লীগের কাউন্সিলর প্রার্থী তালিকা :

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত তালিকা অনুযায়ী ডিএনসিসিতে কাউন্সিলর প্রার্থীরা হলেন: ওয়ার্ড নম্বর ১ এ মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, ওয়ার্ড নম্বর ২ আলহাজ কদম আলী মাতবর, ওয়ার্ড নম্বর ৩ মো. জিন্নাত আলী মাতবর, ওয়ার্ড নম্বর ৪ বর্তমান কাউন্সিলর মো. জামাল মোস্তফা ফের মনোনয়ন পেয়েছেন, ওয়ার্ড নম্বর ৫- বর্তমান কাউন্সিলর মো. আব্দুর রউফ নান্নু, ওয়ার্ড নম্বর ৬- সালাউদ্দিন রবিন, ওয়ার্ড নম্বর ৭- মো. তফাজ্জল হোসেন, ওয়ার্ড নম্বর ৮- মো. আবুল কাশেম মোল্লা, ওয়ার্ড নম্বর ৯- বর্তমান কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম, ওয়ার্ড নম্বর ১০ বর্তমান কাউন্সিলর আবু তাহের, ওয়ার্ড নম্বর ১১-  বর্তমান কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ওয়ার্ড নম্বর ১২- মুরাদ হোসেন, ওয়ার্ড নম্বর ১৩- বর্তমান কাউন্সিলর মো. হারুন-অর-রশিদ, ওয়ার্ড নম্বর ১৪- মো. মইজউদ্দিন, ওয়ার্ড নম্বর ১৫- বর্তমান কাউন্সিলর সালেক মোল্লা, ওয়ার্ড নম্বর ১৬-এ বর্তমান কাউন্সিলর মো. মতিউর রহমান, ওয়ার্ড নম্বর ১৭ মো. ইসহাক মিয়া, ওয়ার্ড নম্বর ১৮- এ বর্তমান কাউন্সিলর মো. জাকির হোসেন, ওয়ার্ড নম্বর ১৯- বর্তমান কাউন্সিলর মো. মফিজুর রহমান, ওয়ার্ড নম্বর ২০- মো. জাহিদুর রহমান, ওয়ার্ড নম্বর ২১-  বর্তমান কাউন্সিলর মাসুম গনি, ওয়ার্ড নম্বর ২২-এ বর্তমান কাউন্সিলর মো. লিয়াকত আলী, ওয়ার্ড নম্বর ২৩- মো. শাখাওয়াত হোসেন, ওয়ার্ড নম্বর ২৪-এ বর্তমান কাউন্সিলর মো. সফিউল্লা, ওয়ার্ড নম্বর ২৫- আব্দুল্লাহ আল মঞ্জুর, ওয়ার্ড নম্বর ২৬-এ বর্তমান কাউন্সিলর শামীম হাসান, ওয়ার্ড নম্বর ২৭-এ বর্তমান কাউন্সিলর ফরিদুর রহমান খান, ওয়ার্ড নম্বর ২৮- বর্তমান কাউন্সিলর মো. ফোরকান হোসেন, ওয়ার্ড নম্বর ২৯- এ বর্তমান কাউন্সিলর মো. নুরুল ইসলাম রতন, ওয়ার্ড নম্বর ৩০- এ বর্তমান কাউন্সিলর আবুল হাসেম (হাসু), ওয়ার্ড নম্বর ৩১- এ সংরক্ষিত আসনের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, ওয়ার্ড নম্বর ৩২- সৈয়দ হাসান নূর ইসলাম, ওয়ার্ড নম্বর ৩৩- আসিফ আহমেদ, ওয়ার্ড নম্বর ৩৪- শেখ মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নম্বর ৩৫-এ বর্তমান কাউন্সিলর মোক্তার সরদার, ওয়ার্ড নম্বর ৩৬- বর্তমান কাউন্সিলর তৈমুর রেজা খোকন, ওয়ার্ড নম্বর ৩৭-  বর্তমান কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নম্বর ৩৮-  বর্তমান কাউন্সিলর শেখ সেলিম, ওয়ার্ড নম্বর ৩৯- এ বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড নম্বর ৪০- এ বর্তমান কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালী. ওয়ার্ড নম্বর ৪১- আব্দুল মতিন, ওয়ার্ড নম্বর ৪২- মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নম্বর ৪৩- শরিফুল ইসলাম ভূঞা, ওয়ার্ড নম্বর ৪৪- মো. শফিকুল (শফিক), ওয়ার্ড নম্বর ৪৫- জয়নাল আবেদীন, ওয়ার্ড নম্বর ৪৬- মো. সাইদুর রহমান সরকার, ওয়ার্ড নম্বর ৪৭- মোতালেব মিয়া, ওয়ার্ড নম্বর ৪৮- এ.কে.এম. মাসুদুজ্জামান, ওয়ার্ড নম্বর ৪৯- মো. সফিউদ্দিন মোল্লা, ওয়ার্ড নম্বর ৫০- ডি.এম. শামীম, ওয়ার্ড নম্বর ৫১- মোহাম্মদ শরীফুর রহমান, ওয়ার্ড নম্বর ৫২- মো. ফরিদ আহমেদ, ওয়ার্ড নম্বর ৫৩- মো. নাসির উদ্দিন ও ওয়ার্ড নম্বর ৫৪ জাহাঙ্গীর হোসেন।

গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading