‘বিষ-শ্বাস’এর বিশেষ প্রদর্শনী
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:০৮
আজ (৩০ ডিসেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিষ-শ্বাস’ এর বিশেষ প্রদর্শনী। ১৬ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রে অভিনয় করেছেন কাজী রাজু ও আইরিন তানি। আর এটি রচনা ও পরিচালনা করেছেন খান জেহাদ। চরচ্চিত্রে অভিনয় করা শিল্পীসহ বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা নুরুল আলম আতিক, আফসানা মিমি, শম্পা রেজাসহ আরও অনেকের।
১৯৭১ সালে বুদ্ধিজীবী নিধনের যে ছক তৈরি করা হয়েছিল, হুবহু সেই ছকে না হলেও স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরেও আদর্শিক মতভেদের কারণে প্রগতিশীল লেখক, শিল্পী, সাংবাদিক কিংবা সংস্কৃতি কর্মীরা বিশেষ একটি গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে রয়েছেন। এমন এক প্রেক্ষাপটে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা।

