ঢাকা উত্তরে জাপার কাউন্সিলর প্রার্থী ঘোষণা
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১৯:৫৫
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর পর এবার কাউন্সিলর প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি (জাপা)। একইসঙ্গে সংরক্ষিত নারী কাউন্সিলরদের প্রার্থীও চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে দলের প্রেসিডিয়ামের সদস্য সুনীল শুভরায় কাউন্সিলরদের নাম জানিয়েছেন।
ঢাকা উত্তর সিটিতে জাপার মনোনীত কাউন্সিলর প্রার্থীরা হলেন: নাম ও ওয়ার্ডের ক্রম অনুযায়ী− আশেকুল আমীন-১, শেখ আমিনুল হাকিম নিজাম-২, মো. সিরাজুল ইসলাম-৩, নুরু দেওয়ান-৪, মো. শুক্কুর শেখ-৫, মো. আমানত হোসেন-৬, শেখ মো. নাসিরউদ্দিন-৭, ডা. সেলিমা খান-৮, মো. আলমাস উদ্দিন-৯, মো. হামিদ হাসান-১০, মো. আবুল কালাম ভান্ডারী-১১, মো. জসিম হাওলাদার-১২, এস, এম, শহিদউল্যাহ সুজা-১৩, মোহাম্মদ বেলায়েত হোসেন মানিক-১৪, মো. শাখাওয়াত হোসেন (দুলাল আকন)-১৫, মো. মুকুল আমিন-১৬, মো. আলী শেখ-১৭, আব্দুল আজিজ খান-১৮, সৈয়দ মঞ্জুর হোসেন-১৯, সাইফুল ইসলাম পিটু-২০, এস, এম, আমিনুল হক সেলিম-২১, হাজী আবুল হোসেন-২২, কাজী আবুল খায়ের-২৩, মিলন শিকদার-২৪, মো. কাজী মামুন-২৫, আলহাজ আব্দুল শুকুর প্রধান-২৬, জাকির হোসেন-২৭, মো. মনির-২৮, সৈয়দ শাহাদাত হোসেন-২৯, ফজলুর রহমান-৩০, শফিকুল ইসলাম সেন্টু-৩১, এস, এম, হাশেম-৩২, হাজী শমসের আলী-৩৩, হাজী ফারুক শেখ-৩৪, মো. আবুল বাশার চৌধুরী-৩৫, হাজী মো. নাসিরউদ্দিন সরকার-৩৬, মো. শফিকুল ইসলাম লিপন-৩৭, জাকির হোসেন হান্নান-৩৮, মো. বজলুর রহমান মৃধা-৩৯, সানোয়ার হোসেন-৪০, আরিফুল রহমান-৪১, রফিকুল ইসলাম-৪৪, মাহমুদুল হাসান আলাল-৪৫, মহসিন ভূঁইয়া-৪৬, খোরশেদ আলম-৪৭, মো. জাহাঙ্গীর আলম-৪৮, আবুল হোসেন-৪৯, ফজলুল হক শিশির-৫০, মো. ইব্রাহীম হোসাইন-৫২, আলি আকবর দয়াল-৫৩, মো. আলাউদ্দিন আলাল-৫৪।
এছাড়া সংরক্ষিত মহিলা আসন হাসনা হেনা আহাম্মেদ-৫২, ৫৩, ৫৪, আনোয়ারা খাতুন-১২, ১৩, ১৪, সাবিনা আক্তার ২৯, ৩০, ৩১ ওয়ার্ড থেকে প্রার্থিতা পেয়েছেন। এর একদিন আগে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের নাম ঘোষণা করে জাপা। তিনি মনোনয়নপত্র সংগ্রহের আগেরদিন পার্টিতে যোগদান করেছেন।

