আমেরিকার ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা

আমেরিকার ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৩৫

আমেরিকার ভিসার জন্য নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ঢাকার আমেরিকার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, আমেরিকার ভিসা আবেদনকারীদের নিজ দেশের আমেরিকার দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading