ডুডলে বছরের প্রথম দিনের ছবি

ডুডলে বছরের প্রথম দিনের ছবি

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৬

শুরু হলো ইংরেজি নতুন বছর ২০২০। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজন করা হয়েছে। তবে সার্চ জায়ান্ট গুগল বছরকে স্বাগত জানাতে একটি সিরিজ ডুডল করেছে। ৩১ ডিসেম্বর থেকেই ওই ডুডলগুলোর দেখা মিলছে । মঙ্গলবারের ডুডলে দেখা যায়, একটি ব্যাঙ, উঁচু একটি বিল্ডিংয়ের উপর থেকে নিউইয়ার্স ইভের আলোক উৎসব দেখছে। বুধবারের ডুডলে দেখানো হয়, একই জায়গায় বসে ব্যাঙটি নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখছে। ডুডলের মতো একই চিত্র দেখা গেছে ফেসবুকে। মঙ্গলবার রাত থেকেই নতুন বছরের অপেক্ষায় শুরু হয় আলোক উৎসব। অনেকে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর ছবি দেন ফেসবুকে। রাতের বেলা বাসার ছাদে বারবিকিউ তৈরি করার ছবিও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই ‘Happy New Year’ লিখে স্ট্যাটাস দেন। এছাড়া, কমেন্ট সেকশনে ও ইনবক্সেও একে অন্যকে শুভেচ্ছা দেন ফেসবুক ব্যবহারকারীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading