মেহজাবিনের ‘ভুল করে ভোলা যায় না’

মেহজাবিনের ‘ভুল করে ভোলা যায় না’

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫৬

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ব্যস্ত রয়েছেন একক নাটক ও টেলিফিল্ম নিয়ে।  এরইমধ্যে তিনি অভিনয় করেছেন একটি মিউজিক ভিডিওতে।  যার শিরোনাম ‘ভুল করে ভোলা যায় না’। সম্প্রতি গানটি ‘ডার্ক শ্যাডো এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এতে মেহজাবিনের সঙ্গে মডেল হিসেবে দেখা যায় গোলাম কিবরিয়া তানভীরকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুরকার ও গায়ক জিয়া খান।

বলো না ভুলতে তুমি আমায়/ বলো না ভুলে যেতে/ হয় তো পারিনি বাধ্য হতে/ পারিনি কথা রাখতে- এমনই কথার গানটি লিখেছেন মাসুম আওয়াল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন এহসানুল হক চৌধুরী। জিয়া খান নতুন গানটি নিয়ে বলেন, বছরের শেষে দর্শক শ্রোতাদের নতুন একটি গান উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে। খুব সুন্দর কথা ও সুরের একটি গান এটি। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading