নতুন বছরের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

নতুন বছরের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:০২

চলে এসেছে নতুন বছর। ইতমধ্যেই ২০২০ কে বরণ করে নিয়েছে সবাই। সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন শুভেচ্ছাবার্তা। বাদ নেই বলিউড তারকারাও।  সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবেই করেছেন তারা।  ইন্ডিয়ান গণমাধ্যম এবিপি নিউজের সাহায্যে বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তাগুলো সাজানো হয়েছে এই প্রতিবেদন।

ইনস্টাগ্রামে শাহরুখ খান লিখেছেন: ‘কে কেমন এবং কী করতে হবে অথবা এই বছর এবং ভবিষ্যৎ কীভাবে কাটাবেন তা বলার আমি কেউ নই। আমার নিজেরই অনেক দুর্বলতা রয়েছে। আমি প্রার্থনা করছি আমাদের সকলের ভবিষ্যৎ অনেক সুখকর হবে। আল্লাহ আমাদের প্রতি সহায় হোন। শুভ নববর্ষ।’

টুইটারে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে ক্যাপশনে প্রিয়াঙ্কা চোপড়া  লিখেছেন: ‘অরেকটি বছর, আরেকটি উপহার। ২০২০ সাল আমাদের জন্য কী বয়ে নিয়ে আসছে তার অপেক্ষায় আছি। আমার জীবন সৌভাগ্যপূর্ণ করার জন্য সৃষ্টিকর্তাসহ সবাইকে ধন্যবাদ।’

ইনস্টাগ্রামে বিপাশা বসু লিখেছেন: ‘শুভ নববর্ষ, চলুন ২০২০ সালকে আমাদের জীবনের সেরা বছর হিসেবে তৈরি করি।’

ইনস্টাগ্রামে ভিডিও ক্লিপ পোস্ট করে প্রীতি জিনতা লিখেছেন: ‘এখন সবাই সুখী ও চমৎকার জীবনযাপন করছেন তা নয়। এমন থাকাটাও ঠিক আছে, কারণ যখন আপনি খারাপ থাকবেন আপনার উপরে ওঠা ছাড়া কোনো পথ নেই। স্থির হোন, ইতিবাচক ভাবুন, নিজেকে ভালোবাসুন এবং সাফল্যের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, অন্ধকার টানেলের পর আলো থাকে। হয়তো কোথাও এমন কেউ আছেন, যে আপনাকে ভালোবাসে, আপনার যত্ন নেয়। আমি আশা করছি, আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আপনার চিন্তা ভাবনার বড় পরিবর্তন আনতে পারব। অনেক ভালোবাসা ও শুভ নববর্ষ।’   

ইনস্টাগ্রামে সারা আলী খান নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন: ‘সবার আনন্দঘন, শান্তিপূর্ণ, সাফল্যমণ্ডিত ও চমৎকার নতুন বছর কামনা করছি।’

বিরাট কোহলি, সাইফ আলী খান, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের সঙ্গে একটি গ্রুপ ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে অভিনেত্রী আনুশকা শর্মা লিখেছেন: ‘শুভ নববর্ষ’।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি প্রকাশ করে দিশা পাটানি লিখেছেন: ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সৃষ্টিকর্তা সবাইকে অনেক আশীর্বাদ ও ভালোবাসা দান করুন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading