নতুন বছরে ৬ লাখ মামলা নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

নতুন বছরে ৬ লাখ মামলা নিষ্পত্তি হবে: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৪৫

নতুন বছরে কম করে হলেও ৫ থেকে ৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, এ ব্যাপারে আমরা বিচারিক প্রোগ্রাম, আদালতের লোকবল প্রস্তুতির চেষ্টা করছি। বুধবার (১ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারি জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক আরও বলেন, আমরা একটা সিস্টেম চালু করেছি। যেটা হচ্ছে জাস্টিস অডিট। প্রত্যেক তিন বছরে আমরা একটা হিসাব নেই। শুধু যে মামলা সেটা না। কী প্রকার মামলা, কোন বিষয়ে বেশি মামলা হচ্ছে, সেসব বিষয়ে একটা ধারণা নেই। তিনি বলেন, এখানে ৩৬ লাখ ৬০ হাজার মামলার যে কথা বলা হচ্ছে- সেটার সঙ্গে কিন্তু কিছুটা পার্থক্য আছে। হিসাব আসলে ৩১ লাখের। এটা যাই হোক। এটা মামলার জট। আমাদের এই বছর লক্ষ্য থাকবে অন্তত পক্ষে ৫ থেকে ৬ লাখ মামলা কমানো। আমরা সেইভাবে বিচারিক যে প্রোগ্রাম, আদালতের লোকবল সেইভাবে করার চেষ্টা করছি। আমরা মামলা কমানোর যে পরিকল্পনা নিয়েছি তা অবাস্তব না।

বিকল্প বিরোধ নিষ্পত্তিতে নিশ্চয়ই আরও জোরদার করার অঙ্গীকার করে আইনমন্ত্রী বলেন, বিষয়টি এখনো জনগণের কাছে তেমনভাবে পরিচিত নয়। সেই ক্ষেত্রে যেসব ফৌজদারী মামলা আপোষযোগ্য, সেই বিষয়গুলো আদালত যেন বলে দেয়, কোর্টের বাইরে মীমাংসা করে দেয়। এজন্য বিজ্ঞবিচারকদের এমন উদ্যোগ নিতে আহবান জানান তিনি।

এর আগে আইনমন্ত্রী সহকারী জজদের চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক সাবেক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-আইন সচিব মো. গোলাম সারওয়ার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading