ঢাকা বার ভবনে অগ্নিকাণ্ড

ঢাকা বার ভবনে অগ্নিকাণ্ড

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৬

পুরান ঢাকার কোর্ট হাউজ স্ট্রিটে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সমিতির কার্যালয়ের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় সম্মেলনকক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগুনে সম্মেলনকক্ষ ও পাশের কয়েককটি কক্ষের আসবাবাপত্র ও কিছু কাগজপত্র পুড়ে যায় বলে জানান কোতোয়ালি ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আলী।

তিনি বলেন, আগুন লাগার পর তৃতীয় তলাসহ ভবনটির অন্যান্য ফ্লোর ঘন ধোঁয়ায় ভরে যায়। তবে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী আইনজীবী চৌধুরী গালিব হাসান রাগিব বলেন, ধোঁয়ায় আতঙ্ক তৈরি হলে চেম্বার কক্ষ থেকে আইনজীবীরা আতঙ্কিত হয়ে ভবনের বাইরে বেরিয়ে আসেন।

অগ্নিকাণ্ডের সময় ভবনের দোতলায় ২০২২ নম্বর চেম্বার কক্ষে ছিলেন আইনজীবী হাফেজ আহমেদ। তিনি বলেন, “হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে আসি ভয় পেয়ে নিচে চলে আসি। কিছুক্ষণ পর ফায়ার সাভির্সের লোকজন এসে কাজ শুরু করে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading