‘সিটিও টেক সামিট ২০২০’

‘সিটিও টেক সামিট ২০২০’

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫২

নতুন বছরের শুরুতেই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিটিও টেক সামিট ২০২০’। সিটিও ফোরামের আয়োজনে ১৮ জানুয়ারি ঢাকা ক্লাবে স্যামসন চৌধুরী কনভেনশন সেন্টারে সম্মেলনটি আয়োজিত হবে।

‘সাইবার সিকিউরিটি’ ও ‘ডিজিটাল ইনোভেশন’ এই দুই ভাগে সাজানো হয়েছে এবারের সম্মেলনটি। দুটি ভাগে মোট চারটি করে সর্বমোট আটটি সেমিনার ও প্যানেল আলোচনার পাশাপাশি সম্মেলন স্থলে বেশ কিছু স্টলও থাকবে, যেখান থেকে সম্মেলনে অংশগ্রহণকারীরা সর্বাধুনিক প্রযুক্তি পণ্য ও সেবা সম্পর্কে  জানতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে আয়োজক প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে।

প্রযুক্তি নির্বাহীদের এ সম্মেলনেটিতে যুক্তরাষ্ট্রের ইসি কাউন্সিল ওয়াশিংটন চ্যাপ্টার থেকে ১৫ জন, সাইবার সিকিউরিটি অফ মালয়েশিয়া থেকে পাঁচ জন, ভারতের ইনফোসেক ফাউন্ডেশন থেকে প্রায় ১৫ জন, সিইও ফোরাম অব নেপাল থেকে তিন জন এবং ভুটান থেকে দুই জন সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্মেলন প্রসঙ্গে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেছেন, “৪র্থ শিল্প বিপ্লব আমাদের দরজায় দাঁড়িয়ে। ব্লক চেইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার একটি অনন্য আয়োজন হতে যাচ্ছে এটি।”

আয়োজনটির ‘নলেজ পার্টনার’র দায়িত্বে রয়েছে ভারতের ‘ইনফোসেক ফাউন্ডেশন’ এবং ‘ইয়ুথ পার্টনার’ হিসেবে থাকছে বাংলাদেশের ‘ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফোরাম’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading