নবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নবর্বষ ও বই উৎসব
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৮
দিনাজপুরের নবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ইংরেজী নবর্বষ উদযাপন ও বই উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের নিয়ে এই উৎসব পালন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আঞ্জুমান আরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক রাসেল সাংবাদিক রুহুল আমিন প্রমূখ।

পরে ইংরেজী নবর্বষ উপলক্ষে এসব শিক্ষার্থীদের নিয়ে শারিরীক কসরত প্রর্দশন,দুপুরে খাবার বিতরণ সহ নানা আয়োজন করে প্রতিষ্ঠানটি।

