সুন্দরগঞ্জে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে গলা কেঁটে হত্যা

সুন্দরগঞ্জে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে গলা কেঁটে হত্যা

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তাঁতিপাড়ায় নিজ ঘরে স্ত্রীকে বেঁধে রেখে স্বামী উত্তম চন্দ্র দেবনাথ (২৬) কে গলা কেঁটে হত্যা করেছে অজ্ঞাতনামা ৩ দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় পৌরশহরের তাতিপাড়াস্থ নিবারণ দেবনাথের ছেলে উত্তম চন্দ্র দেবনাথ (রাজমিস্ত্রী) কে তার নিজ ঘরে স্ত্রীকে বেঁধে রেখে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন এসে ঘরের বেঁড়া ভেঙ্গে নিহতের স্ত্রীকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ খবর লেখা পর্যন্ত হত্যাকান্ডের কারণ জানা যায়নি।

এব্যাপারে ৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে নিহতের বড় ভাই গোপাল চন্দ্র দেবনাথ বাদি হয়ে পহেলা জানুয়ারী ২০২০ ইং তারিখে ৩০২/৩৪ দঃবি ধারায় একটি হত্যা মামলা রুজু করেন। যার মামলা নং- ১/২০। থানা অফিসার ইনচার্জ হত্যাকান্ড বিষয়টি স্বীকার করে জানান আসামীরদের খুজে বের করে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। এলাকাবাসির সূত্রে জানা যায়, উত্তম রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়িতে এসে স্ত্রী সন্তানকে নিয়ে পাশর্^বর্তী পাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
স্ত্রী ললিতা রানী ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করা সময়ে ১ বছর পূর্বে নিহতের সঙ্গে বিবাহ হয়। বর্তমানে ললিতা রানী সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading