তারেকের অপকর্মে বিএনপির করুণ দশা: কৃষিমন্ত্রী

তারেকের অপকর্মে বিএনপির করুণ দশা: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:৪৯

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে তিলে তিলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। জিয়া ও খালেদার ছেলে তারেক জিয়ার দুর্নীতি ও সন্ত্রাস ছিল চরম পর্যায়ে। তারা এদেশে সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন করেছে। এ কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মূলত তারেকের অপকর্মের কারণেই বিএনপির আজ করুণ দশা।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘ঢাকার দুই সিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এ নির্বাচনেও ঢাকার মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে রায় দেবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ে আইনজীবীসহ সবারই ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনও অপরাজনীতি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।’

জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির প্রমুখ ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading