মতপার্থক্য থাকলেও বিশ্ব ইজতেমা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মতপার্থক্য থাকলেও বিশ্ব ইজতেমা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির দুটি অংশের মধ্যে মতপার্থক্য রয়েছে। শত মতপার্থক্য থাকুক। বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে এবং হচ্ছে। ’ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। টঙ্গীতে আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া ৫৫তম বিশ্ব ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করে গাজীপুর সিটি করপোরেশন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন ৫৫তম বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দান ও এর আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে। বিদেশি মুসল্লিদের ভিসার সমস্যা দ্রুততার সঙ্গে সমাধান করা হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির (মাওলানা জুবায়েরপন্থী) শীর্ষ মুরব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন ও শীর্ষ মুরব্বি মাওলানা ওয়াসিফুল ইসলাম (মাওলানা সা’দ আহমদ কান্ধলভীপন্থী) প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading