১০০ কোটিতে গুড নিউজ

১০০ কোটিতে গুড নিউজ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪ঃ৫০

বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। গত বছরে মুক্তি পেয়েছে তার বেশ কয়েকটি ছবি। যার মধ্যে বছরের একদম শেষে এসে মুক্তি পায় ‘গুড নিউজ’ সিনেমা। ইতমধ্যেই ছবিটি ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে। রাজ মেহতা পরিচালিত কমেডি ঘরনার ছবিটি মুক্তির মাত্র ছয় দিনে মাথায় একশ কোটি রুপি ছাড়িয়েছে ,-খবর জিনিউজ। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, গুড নিউজ ১০০ নট আউট। ষষ্ঠ দিনে বিনোদন কেন্দ্রের বাইরে বল পাঠিয়ে দিয়েছে। ২০১৯ সাল গুড নিউজ দিয়েই শেষ হলো, ২০২০ সালের শুরুটাও হলো গুড নিউজ দিয়ে। শুক্রবার ১৭.৫৬ কোটি, শনিবার ২১.৭৮ কোটি, রবিবার ২৫.৬৫ কোটি, সোমবার ১৩.৪১ কোটি, মঙ্গলবার ১৬.২০ কোটি এবং বুধবার ২২.৫০ কোটি রুপি। ভারতে মোট আয় ১১৭.১০ কোটি রুপি।

গুড নিউজ সিনেমার গল্প দুই দম্পতিকে নিয়ে। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান জন্ম দিতে গিয়ে নানা ঘটনার সম্মুখীন হন তারা। ‘গুড নিউজ’ সিনেমায় দীর্ঘদিন পর অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরেছেন কারিনা কাপুর খান। এছাড়া এতে আরও অভিনয় করেছেন দিলজিত দোশাঞ্জ ও কিয়ারা আদবাণী।

২০১৯ সালে মুক্তি পাওয়া অক্ষয়ের চতুর্থ সিনেমা গুড নিউজ। অন্য দিকে গত বছর কারিনা কাপুর অভিনীত একটি, দিলজিৎ দুসাঞ্জের তিনটি ও কিয়ারার দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading